ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রথম প্রেমিকের সঙ্গে প্রতারণা করেছিলেন অভিনেত্রী আনুষা!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-১১-২০২১ দুপুর ৪:৩২

প্রথম প্রেমিকের সঙ্গে প্রতারণার করেছিলেন ভারতীয় অভিনেত্রী আনুষা দান্ডেকর। সম্প্রতি ইনস্টাগ্রামে সম্পর্ক এবং জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন আনুষা। শেয়ার করেন জীবনের আরও নানান ঘটনা।

এক অনুরাগী আনুষাকে প্রশ্ন করেন, তিনি কখনও কারও সঙ্গে প্রতারণা করেছেন কিনা? জবাবে আনুষা বলেন, ‘আমার বয়স তখন ২০ বছর। আমি ভেঙে গিয়েছিলাম, বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। নিজেকে খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। কোনও অজুহাত নয়, শুধু ঘটে গিয়েছিল। আমি অবিলম্বে তাকে জানিয়েছিলাম, সেখানেই সব শেষ করেছিলাম। তারপরও আমরা সেরা বন্ধু ছিলাম এবং আজও বন্ধু’।

নিজের সাম্প্রতিক সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন এই অভিনেত্রী। লেখেন, ‘একা, সেক্সি এবং স্বাধীন। টাকা উপার্জন করছি শুধু!’

নিজের জীবনের বেশ কিছু আদর্শ চিন্তাভাবনার কথা উল্লেখ করে তিনি লিখেছেন, যথেষ্ট সাহসী তিনি এবং নিজের সিদ্ধান্তে স্থির। নিজেকে ভালোবাসেন। সেই সঙ্গে এড়িয়ে চলেন, 'কারসাজি', ‘মিথ্যে সাজা’, 'খারাপ স্বাস্থ্যবিধি' এবং 'গসিপ' প্রভৃতি।

'সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতা' সম্পর্কে কথা বলতে গিয়ে আনুষা বলেন, ‘আমার ১৬ বছর বয়স থেকেই স্তনের ওপর অল্প-বিস্তর লাম্প (মাংসপিণ্ড) ছিল। আমি ভাগ্যবান সেইটা আমার নজরে এসেছিল। অস্ট্রেলিয়ার এক স্কুলে সেগুলি দেখা শেখানো হত। যেই কারণে আমি খুব কৃতজ্ঞ! সব স্কুলেরই এমন শেখানো উচিত’।

তিনি আরও বলেন, অস্ত্রোপচারে অনেকগুলো লাম্প সরিয়ে ফেলা হয়। কিন্তু পরে একটা বায়োপসি করে দেখতে পান, আরও বড় একটা লাম্প পাওয়া গিয়েছে তার শরীরে। সেই বায়োপসি করতে গিয়ে দারুণ ব্যথাও পেয়েছিলেন তিনি। সেই সময় ক্ষণিকের জন্য অভিনেত্রীর মা দূরে ছিল। সেখানে উপস্থিত এক পুরুষ নার্স নাকি আনুষার হাত ধরে বলেন, তিনি ঠিক হয়ে যাবেন। আনুষা অবশ্য পরে সুস্থ হয়ে উঠেছিলেন বলে জানান তিনি।

আনুশা এমটিভির জন্য হাউস অফ স্টাইল, টিন ডিভা এবং লাভ স্কুল সহ বেশ কয়েকটি শো হোস্ট করেছেন। তিনি বিরুদ্ধ এবং অ্যান্টনি কৌন হ্যায়-এর মতো সিনেসায় অভিনয় করেছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...