বার্সার দায়িত্ব নেওয়ার আগে নিজের চাহিদা জানালেন জাভি
চলতি মৌসুমে খুব একটা ভালো সময় যাচ্ছে না স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ মর্যাদার টুর্নামেন্ট লা লিগায় ১১ ম্যাচের মধ্যে চারটি করে জয় ও ড্র করেছে তারা। আর হেরে গেছে বাকি তিনটি ম্যাচে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও হেরেছে তিনটির মধ্যে দুটি ম্যাচে, শঙ্কায় আছে প্রথম রাউন্ডেই বাদ পড়ার।
চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ এল ক্লাসিকো ম্যাচে হারের পর ডাচ কোচ রোনাল্ড কোম্যানকে অব্যাহতি দিয়েছে ক্লাবটি। আপাতত দলের দায়িত্ব দেওয়া হয়েছে বার্সা বি দলের কোচ সার্জি বার্জুয়ানকে। তবে ভেতরে ভেতরে চলছে পূর্ণাঙ্গ মেয়াদে কোচের খোঁজ।
এ বিষয়ে শুরু থেকেই শোনা যাচ্ছে নানান গুঞ্জন। ক্লাবের নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি আসছে ক্লাবের কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজের নাম। যিনি বর্তমানে কাতারের ক্লাব আল সাদের কোচ হিসেবে দায়িত্বরত রয়েছেন।
জাভি নিজেও বার্সার প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করে আসছেন অনেক আগে থেকেই। তবে ক্লাবের দায়িত্ব নেওয়ার আগে এ কিংবদন্তি মিডফিল্ডার নিজের চাহিদার কথা জানিয়ে দিয়েছেন। তিনি চাইছেন, চারজন খেলোয়াড়কে যেন নেওয়া হয় দলে।
তার চাহিদার খেলোয়াড়রা হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা, বরুশিয়া ডর্টমুন্ডের আরলিং হাল্যান্ড, আরবি লাইপজিগের দানি ওলমো এবং সেভিয়ান জুলস কুনদে। এ চার খেলোয়াড়কে দলে আনলেই হয়তো বার্সেলোনার দায়িত্ব নেবেন জাভি।
এমএসএম / এমএসএম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’