ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কোহলির ‘ইগো’তে আঘাত করেছে নিউজিল্যান্ড


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১১-২০২১ বিকাল ৫:৫৭

হার যেন পিছুই ছাড়ছে না ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ভারত। এরপর দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের পরাজয়ে সেমিফাইনাল এখন অনেকটা অনিশ্চিত ভারতের।

রোববার নিউজিল্যান্ডের কাছে হারের পর ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির উইকেট নিয়ে কথা বলেন। ইশ সোধির প্রশংসা করে হরভজন বলেন, ‘তারা বিরাট কোহলির ইগোতে আঘাত করেছে এবং সেখানেই কোহলি ফাঁদে পড়েছে।’

হরভজনের মতে, যখন কোনো দল বিরাট কোহলির মতো বড় খেলোয়াড়ের ইগোতে আঘাত করে এবং তাকে কোনো সিঙ্গেল নিতে দেয় না, তখন সে কিছু উদ্ভাবনী শট খেলতে বাধ্য হয়। কোহলির সঙ্গে এমনটি ঘটেছে। যার ফলে ১৭ বলে মাত্র ৯ রান করে থেমেছে তার ইনিংস।

স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে হরভজন বলেন, ‘তারা কোহলির ইগো নিয়ে খেলছে। কিউইরা বলেছিল তারা বিরাটকে রান করতে দেবে না। যদি সে শুরুতে ব্যাটিং করে বড় শট খেলে তা ঠিক আছে কিন্তু তারা সিঙ্গেল দেবে না। যখন আপনি সিংগেল রান দিবেন না বলে কোনো বড় খেলোয়াড়ের ইগোতে আঘাত হানেন, তারা কোহলির মতো এলোপাতাড়ি শট খেলে।’

হরভজন আরও বলেন, ‘কোহলির খেলা শটটি তার স্বাভাবিক খেলা নয়। তিনি এইরকম বল খেলেন না, কিন্তু খেলেছেন। সে যদি একই বলে কভারের ওপর দিয়ে খেলতো অথবা এগিয়ে এসে খেলতো তাহলে আরও ভালো হতো।’

নিউজিল্যান্ডের কাছে লজ্জাজনক হারের পর সেমিফাইনালের দৌড় অনেকটাই অনিশ্চিত ভারতের। বিশ্বকাপের লড়াইয়ে টিকে থাকতে হলে বাকি তিনটি ম্যাচে বিশাল ব্যবধানে জিততে হবে। বুধবার বাংলাদেশ সময় রাত ৮টায় আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত।

এমএসএম / এমএসএম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬