কুবি'র নতুন ছাত্র পরিচালক ইংরেজি বিভাগের শিক্ষক হাবিবুর রহমান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান। তিনি এ পদে ২ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
সোমবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন-২০০৬ এর তফসিলের ধারা ১৪(১, ২, ৩) অনুযায়ী পরিচালক (ছাত্র পরামর্শক ও নির্দেশনা) বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামানের মেয়াদকাল শেষ হওয়ায় এই পদে ড. মোহা. হাবিবুর রহমানকে নিযুক্ত করা হয়েছে।
দায়িত্ব পাওয়ার অনুভূতি জানতে চাইলে ড. মোহা. হাবিবুর রহমান বলেন, এ পদের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। সবার প্রথমে আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করতে চাই। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্য স্যারকে ধন্যবাদ দেই আমাকে এ দায়িত্ব দেওয়ার জন্য। শিক্ষার্থীদের সুবিধার্থে যেসব সিদ্ধান্ত নিতে হয় তার সবকিছুই করার চেষ্টা করবো।
উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত