ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

‘শুধু আইপিএল নয়, বিদেশি লিগও খেলতে হবে’


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১১-২০২১ বিকাল ৫:৫৮

ভারতের ম্যাচ দেখতে যেন বেশিই পছন্দ করেন মাইকেল ভন। তাই বলেই কি না ভারতের খেলার দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সরব থাকেন সাবেক ইংলিশ অধিনায়ক।

রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অন্যরকম টোটকা দিয়েছেন ভন। সাধারণত নিজ দেশের খেলোয়াড়দের অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি দেয় না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এটি বিসিসিআইয়ের ভুল সিদ্ধান্ত বলেই মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। টুইটারে তিনি লিখেছেন, ‘ভারতীয় খেলোয়াড়দের শুধু আইপিএল খেললেই হবে না। অভিজ্ঞতা বাড়ানোর জন্য অন্যান্য বিদেশি লিগগুলোও খেলা উচিত।’

বরাবরের মতো ফেবারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হতাশাজনক পারফরম্যানসের পর এখন ভারতের সেমিফাইনালে যাওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এর পেছনের কারণে ইঙ্গিত করে সাবেক ইংলিশ অধিনায়কের বক্তব্য, ‘সত্যি বলতে তাদের পাইপলাইন অনেক সমৃদ্ধশালী। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে তাদের পারফরম্যানসে ভাটা পড়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপেই সেটার প্রমাণ পাওয়া গেছে।’

এমএসএম / এমএসএম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬