২০২২ সালে মুক্তি পাবে বিগ বাজেটের ‘থ্রি আর’ সিনেমা
দু’জন তেলগু স্বাধীনতা সংগ্রামী রাজু এবং ভিমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘থ্রি আর’ (RRR)। এতে মুখ্য দুটি চরিত্রে অভিনয় করছেন রাম চরণ এবং জুনিয়র এন টি রামা রাও। অজয় দেবগনকেও দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
এখানে সীতার ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট। ছবিটি নিয়ে আলোচনার শেষ নেই। সবাই অপেক্ষা করছেন, কবে হলে গিয়ে দেখা যাবে বিগ বাজেটের এই সিনেমাটি।
অবশেষে ভারতীয় গণমাধ্যম সূত্রে নিশ্চিত হওয়া গেল, আসছে ২০২২ সালের ৭ জানুয়ারি মুক্তি পাবে ‘থ্রি আর’। প্রায় ৪০০ কোটি খরচ করে তৈরি হচ্ছে এই ছবি।
নির্মাতা বহুল প্রতীক্ষিত অ্যাকশন সিনেমাটি কী নিয়ে আসবে তার একটি সামান্য ঝলক শেয়ার করেছেন টিজারে। সেখানে দেখা দিয়েছেন আলিয়া ভাট, জুনিয়র এনটিআর, রাম চরণ এবং অজয় দেবগনের মতো বড় বড় তারকারা। যা বেশ রোমাঞ্চকর অনুভূতি দিয়েছে ভক্তদের।
পরিচালক এস এস রাজামৌলি তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবির মেকিং ভিডিও। ক্যাপশনে লিখেছেন, ‘‘আর আর আর’’ তৈরির এক ঝলক। আশা করি আপনারা সবাই এটি পছন্দ করবেন।’
এই ঝলকে মহাকাব্যের নির্মাণের কিছু টুকরো ধরা পড়ে। অজয় দেবগন এবং আলিয়া ভাটের লুকও ধরা পড়ে ভিডিওতে। রাম চরণ, জুনিয়র এনটিআরের মারপিটের দৃশ্যগুলো খুবই আকর্ষণীয়।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ