যে কারণে নিষিদ্ধ হচ্ছে সিমলা-মামুনের ‘প্রেম কাহন’
দীর্ঘ ৭ বছরের জার্নি। নানা টানাপোড়েন শেষে সিনেমাটি শেষ হয় এবং সেন্সর বোর্ডে জমা পড়ে। কিন্তু বোর্ডের সদস্যরা এটি দেখে সন্তুষ্ট নন। তাই সিনেমাটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।
বলছি তরুণ নির্মাতা রুবেল আনুশের প্রথম সিনেমা ‘প্রেম কাহন’-এর কথা। ২০১৪ সালে এই সিনেমার কাজ শুরু করেছিলেন তিনি। তখন এর নাম ছিল ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নায়িকা সিমলা এবং কিশোর অভিনেতা মামুন। সম্প্রতি এটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড দেখেছে এবং মুক্তির অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কিন্তু কী কারণে নিষিদ্ধ হচ্ছে ‘প্রেম কাহন’? জানা গেছে, এই সিনেমার কিছু বিষয় নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি। এর গল্পে লাশের সঙ্গে যৌন সম্পর্ক রয়েছে, নায়ক-নায়িকার মধ্যে অসম প্রেম, এবং মাত্রাতিরিক্ত গালাগালি রয়েছে। এগুলো সাধারণ দর্শকের দেখার উপযুক্ত নয় বলে মনে করেন সেন্সর বোর্ডের সদস্যরা। তাই নিষিদ্ধের সিদ্ধান্ত।
এদিকে সিনেমাটির নির্মাতা রুবেল আনুশ বলেন, ‘এখনো বোর্ডের চিঠি পাইনি। তবে আন-অফিসিয়ালি খবরটি শুনেছি। আমার সিনেমায় কোনো অ্যাডাল্ট দৃশ্য নেই। গালি ছিল, তাও মিউট করে দিয়েছি। এরপরও তারা আপত্তি তুলেছেন।’
সেন্সর বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। তবে আপিল করবেন না আনুশ। তিনি বলেন, ‘তার যেই সংশোধন করতে বলেছেন, সেটা করলে গল্প থাকবে না। তাই আপিল করব না।’
প্রথম সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ইচ্ছে থাকলেও সেটা আর পারছেন না রুবেল আনুশ। তাই বাধ্য হয়ে অনালাইনেই সিনেমাটি মুক্তি দেবেন বলে জানিয়েছেন এ নির্মাতা।
উল্লেখ্য, ‘প্রেম কাহন’-এ শিমলা, মামুন ছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া প্রমুখ।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ