ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ধোনিকে ছুঁয়ে, আসগরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মরগ্যান


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ১১:৫৯

‘রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই’-ক্রীড়াজগতের এই বহুল প্রচলিত প্রবাদটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে যেভাবে একের পর এক রেকর্ড হচ্ছে, তাতে এই বিশ্বকাপকে এখনই ‘রেকর্ড বিশ্বকাপ’ বললেও অত্যুক্তি হবে না।

এই যেমন গতকাল সোমবার শারজায় এক রেকর্ডে মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান। দাঁড়িয়ে আছেন রেকর্ডটি ভাঙার পথেও। সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে কাল শ্রীলঙ্কাকে ২৬ রানে হারায় ইংল্যান্ড। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে মরগ্যান দেখা পান ৪১তম জয়ের।

অধিনায়ক হিসেবে ৪১টি জয় আছে সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও। তবে ধোনি ৭২ ম্যাচ নেতৃত্ব দিয়ে ৪১ জয় পেলেও, মরগ্যানের লেগেছে ৬৮ ম্যাচ। আপাতত ধোনির সঙ্গে যৌথভাবে এই তালিকার দুইয়ে থাকলেও, ইংল্যান্ড দল হিসেবে যেই ফর্মে আছে, পরের ম্যাচে মরগ্যান ধোনিকে ছাড়িয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয় সাবেক আফগানিস্তান অধিনায়ক আসগর আফগানের। আসগর ৫২ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে জয় দেখেছেন ৪২ ম্যাচে। ইংল্যান্ড সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলে, মরগ্যান ধোনিকে ছাড়িয়ে নাম লেখাবেন এই আসগরের পাশেই।

এমএসএম / এমএসএম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬