ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডই আসবে বাংলাদেশে


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ১২:১০

টি-টোয়েন্টি বিশ্বকাপ বেশ দাপট দেখিয়ে চলেছে পাকিস্তান। সুপার টুয়েলভে এখন অবধি খেলা তিন ম্যাচেই তারা জয় পেয়েছে। প্রথম জয়টা এসেছে ভারতের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে। বিশ্বকাপের মঞ্চে এটিই তাদের বিপক্ষে প্রথম জয় ছিল বাবর আজমের দলের।

আগামী ১৯ নভেম্বর থেকে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। এই সিরিজে পাকিস্তানের বিশ্বকাপ খেলা দল আসবে বলেই জিও টিভিকে জানিয়েছে পিসিবির একটি সূত্র। টেস্টে সিরিজে যোগ দেবেন আরও চার ক্রিকেটার। 

ওই সূত্র জানায়, ‘পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি বাংলাদেশের পথে রওয়ানা হওয়ার কথা রয়েছে। বিশ্বকাপ ও বাংলাদেশ সিরিজের মাঝখানে তেমন বিরতি নেই। দলের সদস্যদের জৈব সুরক্ষা বলয়ের বাইরে আসার সুযোগ নেই।’

কিন্তু পাকিস্তান যদি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়? ফাইনাল হবে আগামী ১৪ নভেম্বর। যদি সত্যিই বাবর আজমরা চ্যাম্পিয়ন হন, তাহলে হয়তো ফিরতে পারেন শিরোপা উদযাপনের জন্য ফিরে যেতে পারেন দেশে। ওই সূত্রের কথায় মিলেছে তেমনই ইঙ্গিত।

ওই সূত্র বলেছে, ‘চ্যাম্পিয়ন হলে ভিন্ন কিছু ঘটবে কি না, তা নির্দিষ্ট সময়ই জানা যাবে। তবে এখন পর্যন্ত যা সম্ভাবনা, তা হলো আমিরাত থেকে সরাসরি বাংলাদেশে চলে যাবে দল।’

একনজরে পাকিস্তান জাতীয় দলের বাংলাদেশ সফরের সূচি 

টি-টোয়েন্টি সিরিজ 

১৯ নভেম্বর — ১ম টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২০ নভেম্বর — ২য় টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২২ নভেম্বর — ৩য় টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

টেস্ট সিরিজ 

২৬-৩০ নভেম্বর — ১ম টেস্ট — জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৪-৮ ডিসেম্বর — ২য় টেস্ট — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’