ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নুনোকে সরিয়ে কন্তেকে রোমেরোদের কোচ করছে টটেনহ্যাম


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ১২:১১

ইন্টার মিলানকে সিরি আর শিরোপা জিতিয়ে ছেড়েছিলেন দায়িত্ব। এরপর বেশ কয়েকটি ক্লাব থেকেই প্রস্তাব পাওয়ার খবর এসেছে গণমাধ্যমে। কিন্তু কোথাও দায়িত্ব নেননি অ্যান্তেনিও কন্তে। অবশেষে আবারও কোচের ভূমিকায় দেখা যাবে এই ইতালিয়ানকে। 

ইংলিশ ক্লাব টটেনহ্যামের হেড কোচের দায়িত্ব নিচ্ছেন তিনি। ২০২৩ সালের জুন পর্যন্ত মঙ্গলবার তার সঙ্গে চুক্তি করবে টটেনহ্যাম, এমনটি জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রেসিও রোমানো। ইতোমধ্যেই তিনি দায়িত্ব নিতে লন্ডনে পৌঁছেছেন বলে জানা গেছে।

যদিও চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে অপেক্ষায় ছিলেন কন্তে, বলছেন রোমানো। কিন্তু ওলে গানার শোলজারের প্রতিই এখন অবধি আস্থা রেখেছে ক্লাবটি। তাই টটেনহ্যামের দায়িত্ব নিতেই সম্মতি দিয়েছেন তিনি। 

এর আগে দুই বছরের চুক্তি নিয়ে গেল আগস্টে দলটিতে আসা নুনো এস্পিরিতো সান্তোকে বরখাস্ত করে টটেনহ্যাম। সব প্রতিযোগিতা মিলিয়ে নুনো দলটিকে কোচিং করিয়েছেন ১৭ ম্যাচে, যার ৯টিতে জয় তুলে নিয়েছে তার দল, হেরেছে সাত ম্যাচে।
 
শুধু তার চাকরিই যায়নি, সঙ্গে তার কোচিং স্টাফ ইয়ান ক্যাথ্রো, রুই বারবোসা, অ্যান্তোনিও দিয়াসকেও বিদায় করে দিয়েছে ক্লাবটি।স্পার্সের ব্যবস্থাপনা পরিচালক ফ্যাবিও পারাতিচি বলেন, ‘আমি জানি নুনো আর তার স্টাফরা এখানে সফলতা পেতে কেমন মরিয়া ছিল। আফসোস, আমাদের এই সিদ্ধান্তাটা নিতে হয়েছে।’ 

তিনি আরও যোগ করেন, ‘নুনো একজন চূড়ান্ত মানের ভদ্রলোক, যাকে এখানে সবসময়ই স্বাগত জানানো হবে। তাকে ও তার কোচিং স্টাফকে তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’ 

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে