ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ১:২৫

হ্যামস্ট্রিং ইনজুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে সাকিব আল হাসানের। টুর্নামেন্টে আরও দুটি ম্যাচ বাকি থাকলেও দলের সঙ্গে আর থাকছেন না তিনি। মঙ্গলবার দুবাই থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাচ্ছেন। ফিরবেন ঘরের মাঠে অনুষ্ঠিতব্য পাকিস্তান সিরিজের আগে।

গতকাল সোমবার টিম হোটেলে থাকলেও জৈব সুরক্ষা বলয়ে ছিলেন না। মঙ্গলবার (২ নভেম্বর) তার দুবাই ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেছেন, সাকিব এখনও দলের সঙ্গে আছে। মঙ্গলবার ভ্রমণের জন্য রওনা করবেন বলে আশা করছি।

সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বাঁ পায়ে চোট পান। সেদিন চতুর্থ ওভার শেষে হ্যামস্ট্রিংয়ের চোটটা স্পষ্ট হয়ে ধরা দিয়েছিল। তাতে তিনি কিছুক্ষণের জন্য মাঠ ছেড়ে গিয়েছিলেন। পরে ফিরে এলেও বোলিং করছিলেন অস্বস্তি নিয়ে। এই চোটের কারণে ব্যাটিং পজিশন পরিবর্তন করে ওপেনিংয়েও নামেন। যদিও প্রথমবার ওপেনিংয়ে নেমে ৯ রানেই ফিরতে হয়েছে তাকে।

এই চোটে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছিল সাকিবকে। এর পরেও সুখবর পাওয়া যায়নি। প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, পরীক্ষা-নিরীক্ষার পর প্রথম গ্রেডের আঘাত নির্ণয় করা হয়। তাতে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান সাকিব।

জামান / জামান

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’