জন্মদিনে শাহরুখকে দেখতে মান্নাতের সামনে ভক্তদের ভিড়
বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন আজ (২ নভেম্বর)! এবারের বিশেষ দিনটি অবশ্য এই সুপারস্টারের কাছে একটু অন্যরকমই বটে। মাকদসহ বড় ছেলে আরিয়ান খানের আটক-গ্রেফতার মিলিয়ে গত কিছুদিন ধরে খুব খারাপ সময় পার করেছেন কিং খান। অবশেষে জামিনে মুক্ত হয়ে বাসায় ফিরেছেন আরিয়ান। শাহরুখের মুখেও ফিরেছে হাসি।
জন্মদিনের আগে শাহরুখের মুখের এই হাসি তার ভক্তদেরও দিয়েছে স্বস্তি। প্রতি বছরই জন্মদিন প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য অধীর অপেক্ষায় থাকেন তার অনুরাগীরা। শাহরুখের বাড়ি মান্নাতের বাইরে এদিন তিল ধারণের জায়গা থাকে না! মানুষকে সামলাতে পুলিশ পর্যন্ত হিমশিম খান।
এবারও তা হলো। শাহরুখকে একবার দেখার জন্য সোমবার মাঝরাত থেকেই মান্নাতের সামনে হাজির হতে থাকে জনতা। রাত ১২টা বাজতেই সমবেতভাবে গাওয়া হল ‘হ্যাপি বার্থ ডে’। তার বেশ কিছু ভিডিও এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, এদিন মান্নাতের বাইরে জনতার এত ভিড় যে গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। পুলিশ সবাইকে সরিয়ে গাড়ি যাওয়ার রাস্তা করে দিচ্ছেন।
প্রতিবারই বাড়ির ছাদ থেকে সকল অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন শাহরুখ। ছোট ছেলে আব্রামও থাকেন তার সাথে মাঝে মাঝে। এর আগে আরিয়ান বা সুহানাকে নিয়েও মান্নাতের ছাদে আসতেন তিনি।
তবে, এবার শাহরুখের জন্মদিন নিয়ে একটা দোটানা কাজ করছে সবার মনে! শাহরুখ অনুরাগীদের ভয়, আরিয়ান-বিতর্কের পর দেখা দেবেন তো তিনি! কারণ, ছেলে গ্রেফতার হওয়ার পর থেকে নিজেকে লোকচক্ষুর অড়ালেই রেখেছেন!
আপাতত মান্নাতের বাইরে জড়ো হওয়া সবার অপেক্ষা শাহরুখকে ঘিরে। কখন তিনি আসবেন, আর একটু হাত নাড়বেন! আর তখনই যে ভক্তরা আনন্দে মেতে উঠবেন!
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ