এখনও যেভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ
দলের মধ্যে অস্বস্তি, মাঠ ও মাঠের বাইরে নানা বিতর্কও ঘিরে আছে। কোনো রকমে সুপার টুয়েলভে পা রেখেছিল বাংলাদেশ। এখানেও টানা তিন ম্যাচ হেরে বিপর্যস্ত মাহমুদউল্লাহ রিয়াদের দল। কিন্তু এতেই কি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে খেলার সব সম্ভাবনা শেষ হয়ে গেছে বাংলাদেশের?
একদমই না। সমীকরণে জটিলতা থাকলেও এখনও সেমিতে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে যায়নি। কাগজে-কলমের হিসাবে সম্ভাবনাটুকু বেঁচে আছে। শেষ চারে যেতে হলে বাংলাদেশের জন্য প্রথম সমীকরণ কী? নিজেদের পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবশ্যই জিততে হবে। তাহলে বাংলাদেশে পয়েন্ট হবে ৪।
যেহেতু ইংল্যান্ড চার ম্যাচ জিতে ইতোমধ্যেই ৮ পয়েন্ট পেয়ে গেছে। তাই তাদের ধরার সম্ভাবনা নেই। তারা সেমিতে যাবেই। বাংলাদেশের দ্বিতীয় দল হিসেবে যাওয়ার সুযোগ খুঁজতে হবে। বাকি একটি ম্যাচও তাদের জয়ের প্রার্থনা থাকবে বাংলাদেশের। সঙ্গে আরও একটি ব্যাপারও দেখতে হবে, বাকি থাকা তিন দলের কেউই যেন ৬ পয়েন্ট না পায়।
আগামী ৪ নভেম্বর থেকেই বাংলাদেশের তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। ওই দিন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা ম্যাচে লঙ্কানদের জিততে হবে। সেটিও যত কম ব্যবধানে পারা যায়, তত ভালো।
৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচে জিততে হবে গেইলদের। কারণ অজিরা জিতলেই তাদের পয়েন্ট হয়ে যাবে ছয়। শেষ হয়ে যাবে বাংলাদেশের সব সম্ভাবনা। আর ওয়েস্ট ইন্ডিজ প্রথম শ্রীলঙ্কার বিপক্ষে হারলে তাদের পয়েন্ট দুইয়েই আটকে থাকবে। পরে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ম্যাচে অবশ্যই জিততে হবে ইয়ন মরগানের দলের।
কেননা দক্ষিণ আফ্রিকা জিতলেও তাদের পয়েন্ট ছয় হয়ে যাবে। তবে এই সবকিছুর আগে বাংলাদেশকে জিততে হবে বড় ব্যবধানে। সেটিও দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে ছাড়া। কিন্তু এই দুই ম্যাচে জেতার পর বাকি সমীকরণগুলো মিললে কিন্তু মন্দ হয় না!
এমএসএম / এমএসএম
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ
নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস
আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা
বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস
নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!
নরওয়ে ৮-৫ ব্রাজিল
শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ
আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
বিশ্বকাপ চলাকালেই অবসর নয়: গুঞ্জন থামালেন রোনালদো
কেন ক্রোয়েশিয়ার শেষ মুহূর্তের গোল বাতিল হলো?