ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জ-৬ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ৩:৩৮

জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই প্রথম ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রফেসর মেরিনা জাহান কবিতা, জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোক্তার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাড. হুমায়ুন কবীর মোটরগাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে শাহজাদপুর উপজেলায় ভোটার সংখ্যা ৪ ল‍াখ ২০ হাজার ৭৮০ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৩৪৩ এবং মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ৫ হাজার ৪৩৭ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৬০টি।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসিবুর রহমান স্বপন তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এমএসএম / জামান

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস