ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই : মির্জা ফখরুল


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ৩:৪০

নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা এখন এই সরকারের হাতে পড়ে বিনষ্ট হয়ে গেছে। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কমিশন কোনোকিছু করতে পারে না। সে কারণেই আমরা বিগত নির্বাচনগুলো বর্জন করেছি। নির্বাচন কমিশনকে সার্চ কমিটিতে আমাদের মতামত দিয়েছি কিন্তু এই সরকার কোনোকিছু গ্রহণ করেনি। সে কারণেই আমাদের পুরাতন দাবি নির্বাচনকালীন সময়ে একটি তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার থাকতে হবে। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ির নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তিনি আরো বলেন, উনাকে নিজের চেহারা এবং দলের চেহারা আয়নায় দেখা উচিত। তারা সম্পূর্ণভাবে জনগণের সাথে প্রতারণা করে আগের রাতে নির্বাচন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর কারে ক্ষমতা দখল করে বসে আছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন আমরা প্রথম থেকেই দলগতভাবে করার বিপক্ষে ছিলাম। স্থানীয় পর্যায়ে দলীয় মার্কা দিয়ে নির্বাচন করতে গেলে গ্রামীণ যে রাজনীতি এটা পুরোপুরিভাবে বিভক্ত হয়ে যায়। আমাদের দলের যারা স্বতন্ত্র নির্বাচন করছে সেখানে আমাদের কোনো বাধা থাকবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিয়োদ্ধা নুর করিম, ওবায়দুল্লা মাসুদ, আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক মামুন-অর রশিদ (মামুন), থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, তাজউদ্দিন তাজুসহ বিএনপির অন্য সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে