‘শেষ আশা’ বাঁচিয়ে রাখতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় বলতে গেলে নিশ্চিত। আশা যা একটু আছে কাগজে-কলমে। অনেক ‘যদি-কিন্তু’র হিসাব মিললে তবেই অসাধ্য সাধন হতে পারে টাইগারদের।
তবে তার আগে শেষ দুই ম্যাচে জয় নিশ্চিত থাকতে হবে। এমন সমীকরণ মাথায় নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি টাইগারদের। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ।
টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে টাইগারদের। এর মধ্যে শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করেও হেরে যায় রিয়াদের দল। ইংল্যান্ডের সঙ্গে অবশ্য পাত্তা পায়নি।
ওই তিন ম্যাচের একটি জিতলেও সেমির সম্ভাবনা ভালোভাবে বেঁচে থাকতো বাংলাদেশের। সেটি হয়নি। এখন তাকিয়ে থাকতে হবে অনেক ‘যদি কিন্তু’র দিকে। তার আগে আজকের ম্যাচে জিততে হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ