রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাংচুর ও পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা এক সমর্থককে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। সোমবার (১ নভেম্বর) মধ্যরাতে উপজেলার ভোলাব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাইস্কা এলাকায় ঘটে এ হামলার ঘটনা। হামলার ঘটনায় মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন টিটু।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভোলাব ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী (আনারস) আলমগীর হোসেন টিটু ও আওয়ামী লীগ মনোনিত (নৌকা) প্রতীকের প্রার্থী অ্যাড. তায়েবুর রহমান। আলমগীর হোসেন টিটুর ৭নং ওয়ার্ডের পাইস্কায় একটি ক্যাম্প রয়েছে। ওই ক্যাম্পে রাত ১২টার দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক চারিতালুক গ্রামের নুরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম ও রুহুল আমিনের ছেলে আবুল বাশারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একদল দেশীয় ও ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় ক্যাম্পে থাকা একটি টেলিভিশন লুটে নেয়। একপর্যায়ে দুই শতাধিক প্লাস্টিকের চেয়ার ভাংচুর করে এবং ক্যাম্পে থাকা পোস্টার ছিঁড়ে ফেলে। মানসুর নামে এক সমর্থককে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এছাড়া মোটরসাইকেল মহড়া দিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে, মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন টিটু সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি অভিযোগ করে বলেন, আমি বিশ্বাস করি ভোলাব ইউনিয়নে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আর অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হলে আমি বিপুল ভোটে বিজয়ী হব। তবে আমার প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থী বহিরাগতদের নিয়ে প্রতিদিনই হোন্ডা শোডাউন ও নির্বাচনী ক্যাম্পে হামলা করে সাধারণ মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি করছেন। এতে ১১ নভেম্বর নির্বাচন সুষ্ঠু হবে কি-না এ নিয়ে সাধারণ মানুষের মাঝে শঙ্কা জাগছে। এছাড়া এ ইউনিয়নে সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এসব ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. তায়েবুর রহমান বলেন, নির্বাচনকে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করতে তারা নিজেরাই একটি পক্ষ দিয়ে এমন কাজ করাচ্ছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এমএসএম / জামান
নওগাঁয় রশি টানিয়ে ডাকাতি; ২৪ ঘণ্টার মধ্যে ৪ডাকাত গ্রেপ্তার
বান্দরবান রোয়াংছড়িতে অনুষ্ঠিত হচ্ছে তঞ্চঙ্গ্যা জাতির বিষু মেলা ও ঘিলা খেলা
চাঁদপুরে নারীর পেটের ৮ কেজি ওজনের টিউমার অপসারণ
মেঘনায় জাটকা ধরায় ৭ জেলে আটক, ৪ জনের বিরুদ্ধে মামলা
নন্দীগ্রামে মসজিদ মন্দির উন্নয়নে দুই কোটি ষোল লক্ষ টাকা বাজেট প্রস্তাব
সলঙ্গায় জেন জি আলোড়ন পরিবর্তনের ডাক নামে সামাজিক সংগঠন উদ্বোধন
বিলাইছড়িতে হাতের নাগালে তরমুজ: বিক্রয়ও বেশ ভালো
পাবনাসহ উত্তরাঞ্চলে বোরো ধানের সেচ ব্যবস্থায় ডিজেলের ঘাটতি, দিশেহারা কৃষক
অভয়নগরে মুগ ও তিল চাষে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন
মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন
যশোরে ডিবির অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
একটু সহানুভূতিই পারে অসহায় শিশু বিল্লালের জীবন বাঁচাতে