ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পাওয়ারপ্লেতেই বিপাকে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ৪:৪৯

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। পাওয়ারপ্লেতেই হারিয়ে বসেছে দুটো উইকেট। বিদায় নিয়েছেন ওপেনার নাঈম শেখ ও তিনে ব্যাট করতে আসা সৌম্য সরকার। তাতে বিপাকেই পড়ে গেছে মাহমুদউল্লাহর দল।

বিশ্বকাপের সুপার টুয়েলভের হারের বৃত্ত থেকে বেরোবার শপথ নিয়ে এবার বিশ্বকাপে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুবার কাছাকাছি চলে এলেও অধরা সেই জয়ের দেখা পাননি মাহমুদুল্লাহরা। তাতে সেমিফাইনালের সুযোগটা শেষ হয়ে গেছে কার্যত। 

তবে সেটা হলেও বাংলাদেশের অন্তত একটা জয়ের সুযোগ এখনো রয়েই গেছে। সেই লক্ষ্যেই আজ নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় দল। আজ আবুধাবিতে টসে হারেন অধিনায়ক মাহমুদউল্লাহ। দক্ষিণ আফ্রিকা সিদ্ধান্ত নেয় ফিল্ডিংয়ের।

তবে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ম্যাচের দ্বিতীয় ওভারে কাগিসো রাবাদার বলে লিটন দাস দারুণ এক কাভার ড্রাইভে চার হাঁকিয়ে শুভ সূচনার ইঙ্গিত দিলেও সেটা টেকেনি বেশিক্ষণ। 

ম্যাচের চতুর্থ ওভারে সেই রাবাদাই পরে টানা দুই বলে দুই উইকেট তুলে নেন। নাঈম শেখ রাবাদার দ্বিতীয় ওভারের পঞ্চম বলে শর্ট মিড উইকেটে সহজ ক্যাচ দিয়ে ১১ বলে ৯ রান করে ফেরেন। এর ঠিক পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন সৌম্য সরকার।

এক ওভার পর রাবাদা তার ব্যক্তিগত তৃতীয় ওভার করতে এসেও বাংলাদেশ ইনিংসে আঘাত হানার রীতিটা ধরে রেখেছেন। যদিও তাতে মুশফিকুর রহিমের দায়টাই বেশি। রাবাদার অফস্টাম্পের অনেক বাইরে দিয়ে করা বলে ব্যাট চাইলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। তাতে পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’