ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত লাশ উদ্ধার


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২-১১-২০২১ বিকাল ৫:৪৯

জয়পুরহাটের আক্কেলপুরে হাত, পা ও মাথাবিহীন বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। লাশটি পৌর এলাকার পারঘাটি শ্মশানঘাট তুলসীগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় পৌরসভার পারঘাটি বাঁধ এলাকার জনৈক সুহেল রানার স্ত্রী কমলা বাড়ির পাশে শ্মশানঘাট তুলসীগঙ্গা নদীতীরে তার গৃহপালিত মুরগি খুঁজতে যান। এ সময় তিনি নদীতে সাদা একটি বস্তা দেখতে পেয়ে সেটিতে হা‍ঁসুয়া দিয়ে টান দিলে বস্তাবন্দি লাশ দেখতে পান। তিনি চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে হাত, পা ও মাথাবিহীন বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত লাশটি দেখে থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, আমরা তুলসীগঙ্গা নদীতে হাত, পা ও মাথাবিহীন ভাসমান অবস্থায় বস্তাবন্দি একটি লাশ পেয়েছি। লাশটির পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখছি। 

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ