সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কবিতা বিজয়ী
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেরিনা জাহান কবিতা নৌকা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৬০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেরিনা জাহান কবিতা (নৌকা) পেয়েছেন ১ লাথ ১০ হাজার ৫৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোক্তার হোসেন (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ৫৩৫ ভোট। সতন্ত্র প্রার্থী মো. হুমায়ন কবির (মোটরগাড়ি) প্রতীকে পেয়েছেন ৩৪০ ভোট।
মঙ্গলবার (২ নভেম্বর) রাত ৯টায় শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এ ঘোষণা দেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আহমদ আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান।
এ আসনের ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভোটার রয়েছেন ৪ লাখ ২০ হাজার ৭৮০জন। উপ-নির্বাচনে ১৬০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন করা হয়। সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩ হাজার ৭৫৪ জনকে নিয়োগের পাশাপাশি নির্বাচনী আচরনবিধি ও আইনশৃংখলা রক্ষায় মোতায়েন ছিল ১৪ ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর এই আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন চিকিৎসাধীন অবস্থায় তুরস্কে মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
এমএসএম / জামান
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান