স্বামীর সঙ্গে ওমরাহ হজে যাচ্ছেন মাহি
ঢালিউডে জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি গত ১৩ সেপ্টেম্বর বিয়ে করেছেন গাজীপুরের তরুণ রাজনীতিক, ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে। বিয়ের দুই মাস পরই ওমরাহ পালনের সিদ্ধান্ত নেন এই নায়িকা। এর আগে বিভিন্ন সময় গণমাধ্যমকে সৌদি আরবে ওমরাহ পালনের ইচ্ছার কথা জানিয়েছিলেন মাহি। অবশেষে চলতি মাসেই তার সেই ইচ্ছা পূরণ হচ্ছে। সঙ্গে যাচ্ছেন তার স্বামী।
মাহি বলেন, ওমরাহের জন্য ১৫ দিনের ছুটি নেব আর এটি এ মাসেই। তবে তারিখটি এখনো ঠিক হয়নি। আপাতত কোনো সিডিউল রাখছি না। এর আগে কখনো পবিত্র মক্কা শরিফে যাওয়া হয়নি। প্রথমবারের মতো যাচ্ছি, তাই অনুভূতিটা সত্যিই অন্যরকম।
জানা যায়, বর্তমানে ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘ড্রাইভার’ ছবির কাজ করছেন তিনি। চলতি লটের শুটিং শেষ করে কিছুদিনের বিরতিতে সৌদি যাবেন। এরপর ওমরাহ পালন শেষে আবারো শুটিংয়ে ফিরবেন তিনি।
‘ড্রাইভার’ ছবিতে গাড়িচালক হিসেবে আছেন অভিনেতা মোশাররফ করিম। মূলত তাকে নিয়েই এর গল্প। এতে যাত্রী হিসেবে দেখা যাবে মাহিকে। আরো অভিনয় করেছেন আব্দুন নূর সজল।
এছাড়াও মাহি ‘গ্যাংস্টার’ নামের একটি ওয়েব ফিল্মের ডাবিং করছেন। মঙ্গলবার (২ নভেম্বর) চয়নিকা চৌধুরীর পরিচালনায় অভিনেতা ডি এ তায়েবের সঙ্গে ‘অহংকারী বউ’ নামের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মাহিয়া মাহি।
জামান / জামান
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ