নাটকীয় ম্যাচে রোনালদোর জোড়া গোলে ইউনাইটেডের জয়
শেষ সময়ের গোলের রাজা বলা হয় তাকে। দল যখন বিপদে কিংবা হারের মুখে, তখন কতবার যে গোল করে দলকে বাঁচিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো তার কোনো ইয়ত্তা নেই। গতকাল আরও একবার, একইভাবে তিনি উদ্ধার করলেন ম্যানচেস্টার ইউনাইটেডকে। জোড়া গোলে বাঁচালেন দলের মান।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে গতকাল আটালান্টার বিপক্ষে হার দেখছিল ইউনাইটেড। নির্ধারিত সময়ে দলটির বিপক্ষে ১-২ গোলে পিছিয়ে ছিল ম্যানচেস্টারের ক্লাবটি। তখনই রোনালদোর ঝলক। ইনজুরি সময়ের প্রথম মিনিটে ডি বক্সের বাইরে জটলা থেকে বল পেতেই রোনালদোর ডান পায়ের জোরাল শট খুঁজে নেন জালের ঠিকানা। ফলে হারের হাত থেকে রক্ষা পায় ম্যানইউ।
হতাশার ড্রয়ে ম্যাচ শেষ করার আগে ঘরের মাঠ অ্যাটলেটি আজ্জুরি ডি’ইতালিয়ায় দুইবার এগিয়ে গিয়েছিল আটালান্টা। ১২ মিনিটে জসিপ ইলিসিচের গোলে লিড নেয় স্বাগতিকরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রোনালদোই সেই গোল শোধ দিয়েছিলেন ম্যানইউর হয়ে। এরপর ৫৬ মিনিটে দুবান জাপার্তা দারুণ এক গোল করলে জয়ের স্বপ্ন দেখছিল স্বাগতিক সমর্থকরা।
তবে তাদের জন্য আবার ওই ‘রোনালদো বিপত্তি’। চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে আগের দেখায় এই রোনালদোর কারণে হার দেখেছিল আটালান্টা। ওল্ড ট্রাফোর্ডে হওয়া সেই ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যানইউর কাছে ২-৩ গোলে হারে আটালান্টা। রেড ডেভিলসের হয়ে শেষ গোলটা করেন রোনালদোই।
চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে শেষ মুহূর্তে গোল করে ভিয়ারিয়ালের বিপক্ষেও ইউনাইটেডকে জয় এনে দিয়েছিলেন রোনালদো। সেদিন শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে রেড ডেভিলস সমর্থকদের উল্লাসে মাতান এই পর্তুগিজ তারকা।
পয়েন্ট ভাগাভাগি করলেও রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড এখন ‘এফ’ গ্রুপের শীর্ষেই আছে। তাদের সমান ৭ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল আছে দুইয়ে। গতকাল ইয়াং বয়েজকে ২-০ গোলে হারিয়ে এই জায়গা দখল করে স্প্যানিশ ক্লাবটি। প্রথম ম্যাচে ইউনাইটেডকে হারিয়ে চমক দেখালেও, পয়েন্ট টেবিলের সবার তলানিতে এখন ইয়াং বয়েজ। আটালান্টা ৫ পয়েন্ট নিয়ে আছে তিনে।
জামান / জামান
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ