সক্রিয় শিল্পা
সোশ্যাল মিডিয়া ছাড়লেন রাজ কুন্দ্রা
পর্নোগ্রাফি মামলায় কিছুদিন আগেই জামিন পেয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এই মামলায় টানা ২ মাস কারাবাসের পর ২০ সেপ্টেম্বর তিনি জামিন পান। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চুপ করে যান রাজ। যদিও আগে যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি।
এবার ইনস্টাগ্রাম ও টুইটার থেকে অ্যাকাউন্ট ডিলিট করে দিলেন রাজ কুন্দ্রা। গত তিন-চার মাস ধরে কোনো পোস্ট ছিল না তার। যদিও আগে নানা রকমের ভিডিও দেওয়া থেকে শুরু করে সপরিবার ছুটি কাটানোর ছবিও পোস্ট করতেন তিনি।
অন্যদিকে, শিল্পা এখনও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। দীপাবলি উপলক্ষে ছেলে ভিয়ানের সঙ্গে কেনাকাটা করতেও বেরিয়েছেন তিনি। শিল্পার পোস্টে থাকছে না রাজের ছবি বা তাকে ঘিরে কোনো মন্তব্য। দার্শনিক উদ্ধৃতি থেকে সাহস সঞ্চয় করে কঠিন সময় কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এই অভিনেত্রী।
গত ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ— তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন। এরপর গত ১৫ সেপ্টেম্বর মুম্বাই ম্যাজিস্ট্রেট আদালতে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় মুম্বাই পুলিশ।
গত ১৮ সেপ্টেম্বর মহারাষ্ট্র আদালতে জামিন আবেদন করেন রাজ। তার আইনজীবীর দাবি, এই মামলায় পুলিশের কাছে রাজের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাকে ফাঁসানো হচ্ছে। ২০ সেপ্টেম্বর ৫০ হাজার রুপি মুচলেকায় জামিন পান রাজ।
জামান / জামান
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন