ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সোশ্যাল মিডিয়া ছাড়লেন রাজ কুন্দ্রা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-১১-২০২১ দুপুর ১২:১১

পর্নগ্রাফি মামলায় কিছুদিন আগেই জামিন পেয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এই মামলায় টানা ২ মাস কারাবাসের পর ২০ সেপ্টেম্বর তিনি জামিন পান। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চুপ করে যান রাজ। যদিও আগে যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি।

এবার ইনস্টাগ্রাম ও টুইটার থেকে অ্যাকাউন্ট ডিলিট করে দিলেন রাজ কুন্দ্রা। গত তিন-চার মাস ধরে কোনো পোস্ট ছিল না তার। যদিও আগে নানা রকমের ভিডিও দেওয়া থেকে শুরু করে সপরিবার ছুটি কাটানোর ছবিও পোস্ট করতেন তিনি।

অন্যদিকে, শিল্পা এখনও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। দীপাবলি উপলক্ষে ছেলে ভিয়ানের সঙ্গে কেনাকাটা করতেও বেরিয়েছেন তিনি। শিল্পার পোস্টে থাকছে না রাজের ছবি বা তাকে ঘিরে কোনো মন্তব্য। দার্শনিক উদ্ধৃতি থেকে সাহস সঞ্চয় করে কঠিন সময় কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এই অভিনেত্রী।

গত ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ— তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন। এরপর গত ১৫ সেপ্টেম্বর মুম্বাই ম্যাজিস্ট্রেট আদালতে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় মুম্বাই পুলিশ।

গত ১৮ সেপ্টেম্বর  মহারাষ্ট্র আদালতে জামিন আবেদন করেন রাজ। তার আইনজীবীর দাবি, এই মামলায় পুলিশের কাছে রাজের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাকে ফাঁসানো হচ্ছে। ২০ সেপ্টেম্বর ৫০ হাজার রুপি মুচলেকায় জামিন পান রাজ।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...