এক সপ্তাহের মধ্যেই শীর্ষস্থান হারালেন সাকিব
আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে এক থেকে দুই নম্বরে নেমে গেছেন সাকিব আল হাসান। ২৮২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর অলরাউন্ডার ছিলেন সাকিব। সদ্য প্রকাশিত রাঙ্কিংয়ে ২৭১ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। সাকিবের রেটিং পয়েন্টও ২৭১। কিন্তু ভগ্নাংশের হিসেবে এগিয়ে আফগান অধিনায়ক।
আফগান অলরাউন্ডার এই বিশ্বকাপে সুপার টুয়েলভে দারুণ পারফর্ম্যান্স তাকে শীর্ষ অবস্থানে নিয়ে গিয়েছে। পাকিস্তানের বিপক্ষে দলের ব্যাটিং বিপর্যয়ে ৩৫ রানের দারুণ ইনিংস খেলেন এবং বল হাতে পাকিস্তানের মারকুটে ব্যাটার ফাখার জামানের উইকেট নেন। নামিবিয়ার সঙ্গেও ব্যাট হাতে ১৭ বলে দুর্দান্ত ৩২ রান করেন এই ডানহাতি ব্যাটার।
অন্যদিকে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে ব্যাট-বল হাতে দারুণ পারফর্ম্যান্স করেছে সাকিব। সুপার টুয়েলভে পারফর্ম্যান্স তেমন আশানুরূপ হয়নি। বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোট পেয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়েন এই টাইগার অল রাউন্ডার।
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ