ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ছিটকে গেলেন সাকিব-মোস্তাফিজ, চূড়ায় বাবর-হাসারাঙ্গা


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-১১-২০২১ দুপুর ৩:৩৯

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ধারাবাহিকতার পুরস্কার পেলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। গতকাল আইসিসির হালনাগালকৃত টি-টোয়েন্টির ব্যাটিং র‍্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেন বাবর। এদিকে, ক্যারিয়ারে প্রথমবার বোলারদের র‍্যাংকিংয়ের শীর্ষে উঠলেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

দুইয়ে থেকে চলতি বিশ্বকাপ শুরু করা বাবর আজম ৮৩৪ রেটিং পয়েন্ট নিয়ে আবার শীর্ষে ফিরলেন। তাতে একধাপ নিচে নেমে গেছেন ইংল্যান্ডের ডেভিড মালান। সেরা দশে সবচেয়ে বড় লাফ জস বাটলারের। সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে আটধাপ এগিয়ে এখন তার অবস্থান ৯ নম্বরে।

অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ তিনধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন সেরা তিনে। আগের মতোই চার এবং পাঁচে আছেন যথাক্রমে পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান এবং ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাও দুইয়ে থেকে শুরু করেছিলেন বিশ্বকাপ। তবে বল হাতে একের পর এক মনমুগ্ধকর পারফরম্যান্সে ক্যারিয়ারে প্রথমবারের মতো টি-টোয়েন্টির বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষে নাম লেখালেন এই লেগি। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭৭৬।

হাসারাঙ্গার শীর্ষে ওঠায় দুইয়ে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকান স্পিনার তাব্রিজ শামসি। তবে একধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন ইংল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদ। বোলারদের র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় চমক অ্যানরিচ নর্তজের সেরা দশে ঢোকা। ১৮ ধাপ এগিয়ে বর্তমানে ৭-এ অবস্থান করছেন এই ফাস্ট বোলার।

চার ধাপ এগিয়ে ক্রিস জর্ডান এবং পাঁচ ধাপ এগিয়ে ইশ সোধিও এখন আছেন র‍্যাংকিংয়ের ৯ ও ১০ নম্বরে। নর্তজে, জর্ডান এবং সোধি শীর্ষ দশে ঢুকতে এই তালিকা থেকে ছিটকে গেছেন বাংলাদেশের সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান।

এদিকে, অলরাউন্ড র‍্যাংকিংয়ে আসেনি কোনো পরিবর্তন। ২৭১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই আছেন সাকিব আল হাসান। সমান রেটিং পয়েন্ট নিয়ে তার পরেই আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবীর অবস্থান। সম্প্রতি ব্যাটে-বলে দারুণ পারফরম করা হাসারাঙ্গা এই তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছেন। আর ৫৭ ধাপ এগিয়ে সেরা দশে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন।

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’