আফগানদের হালকাভাবে নেয়া উচিত হবে না : হরভজন
পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে এবারের বিশ্বকাপে দেয়ালে পিঠ ঠেকে গেছে ভারতের। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই ‘ডু অর ডাই’-এর চেয়েও বড় কিছু ভারতের জন্য। আফগানদের হালকাভাবে নিতে ভারতীয় দলকে ‘নিষেধ’ করেছেন হরভজন সিং।
এবারের বিশ্বকাপে আফগানিস্তান তিন ম্যাচে দুই জয় ও এক পরাজয় নিয়ে গ্রুপ-২ এ দুই নম্বরে আছে। দুই নম্বরে থাকলেও আফগানদের নেট রানরেট (+৩.০৯৭) শীর্ষে থাকা পাকিস্তানের চেয়েও বেশি (+১.০৬৫)।
দুরন্ত আফগানদের তাই হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়ে ভারতীয় দলকে হরভজন বলেছেন, ‘দল হিসেবে তারা খুব পরিণত। তাদের অনেক ভালো ব্যাটার রয়েছে। আর রশিদ খান ও মুজিব-উর-রহমানের সমন্বয়ে স্পিন আক্রমণ তো দুর্দান্ত। টি-টোয়েন্টি সংস্করণ্টাই এমন, যেখানে আপনাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
এবারের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-আফগানিস্তান দুবার মুখোমুখি হয়েছিল। দুবারই ভারত জিতেছিল।
তবে পরিসংখ্যানকে পাত্তা দিতে নারাজ হরভজন, ‘ক্রিকেটার হিসেবে অতীত রেকর্ডে কখনোই বিশ্বাস করি না। পরিসংখ্যান আমর কাছে মূল্যহীন। পাকিস্তানকে এর আগে আমরা ১২ বার হারিয়েছি। এবার তো পাকিস্তান ঠিকই জিতল। অতীতকে কখনোই বদলানো যাবে না। এখন মাঠে কেমন খেলছি সেটাই দেখার বিষয়। আফগানদের আগে হারালেও এখন ওরা আমাদের ছেড়ে কথা বলবে না।’
এমএসএম / জামান
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ