লোহাগাড়ার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ হাজার ঘনফুট বালু জব্দ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের পূর্ব বাইয়ারপাড়া এলেকায় অবৈধ বালুমহালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। ধবার (৩ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মাসুদ রানা। অভিযানকালে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা, নাজির সমির চৌধুরী, পদুয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মুহাম্মদ শরফুদ্দিন খান সাদি, ভূমি অফিসের নয়ন দাশসহ অন্য কর্মকাচীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মো. মাসুদ রানা জানান, কিছুদিন ধরে পূর্ব বাইয়ারপাড়া এলেকায় পাহাড়ি ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন করে আসছিল বালুখেকোরা। এতে এলেকাবাসীর ক্ষতি হচ্ছে এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধন হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালুমহালে লাল পতাকা টাঙ্গানো হয়েছে এবং সার্ভেয়ারের দ্বারা পরিমাপ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied