চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশে কবুতরের বাসায় কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোহাম্মদ রাকিব (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে চন্দনাইশ পৌরসভার নোয়াপাড়া এলাকায় মঙ্গলবার (৮ জুন) দুপুরে। রাকিব ওই এলাকার মো. আব্দুর রহমানের ছেলে। সে বরকল এলাকায় গ্রিল ওয়ার্কসপে হেলপারের কাজ করে বলে জানা গেছে।
জানা যায়, রাকিব কবুতরের বাসায় কাজ করতে গিয়ে বাড়ির আর্থিংয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে চন্দনাইশ হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বাড়িতে নিয়ে যাওয়ার পর রাকিব বেঁচে আছে- পরিবারের এমন সন্দেহ হলে তাকে আবারো বিসিজি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখানেও তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএসএম / জামান
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত