মরদেহ উদ্ধার
শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবোঝাই নৌকায় বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ দুই নারীর মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করেছের নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এখনো এক নারী নিখোঁজ রয়েছেন।
শীতলক্ষ্যা নদীর তারাব ঘাটের সামনে থেকে বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভাসমান অবস্থায় ফাতেমা আক্তার সৃষ্টির (চিটতি) মৃতদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন জাবেদা বেগম নামে আরেক নারী। ইছাপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মন্টু কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল থেকে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। দুপুর সাড়ে ১২টার দিকে সৃষ্টির (চিটতি) মৃতদেহ উদ্ধার করা হয়। তার স্বজনরা ঘাটেই আছেন। তাদের কাছে মৃতদেহ বুঝিয়ে দেয়া হবে। নিখোঁজ অপর নারী জাবেদা বেগমকে খুঁজতে উদ্ধারকাজ চলমান রয়েছে।
তিনি আরো জানান, নৌকাটিকে ধাক্কা দেয়া বাল্কহেডটি আটক করা হয়েছে। তবে চালকসহ অন্যরা পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ আইনানুগ কার্যক্রম চলমান রেখেছে।
ঢাকা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ প্রিন্স জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা পুরো নদীতেই তল্লাশি চালাচ্ছেন। তারাব ঘাটের সামনে থেকে ভাসমান অবস্থায় সৃষ্টির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃতদেহ নিয়ে স্বজনরা আহাজারি করছেন। কিছুক্ষণ পরই লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে।
এমএসএম / জামান
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
Link Copied