ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পটিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ৪-১১-২০২১ দুপুর ১:৫৭

‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছ। বৃহস্পতিবার (৪ নভেম্বর) পটিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও প্যারেড পদর্শনের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১-এর উদ্বোধন করেন পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পটিয়া বনফুল অ্যান্ড কোং-এর জেনারেল ম্যানেজার শাহ কামাল মোস্তাফা, প্রবীণ সাংবাদিক পটিয়া প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ ছিদ্দিকী, পটিয়া বিএডিসির উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, মিল-কারখানা পরিচালক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের লিডার তপু বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চলনা করেন মোরশেদ আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাদের জীবন ঝুঁকির মুখে টেলে দিয়ে অগ্নিকাণ্ডসহ সকল দুর্যোগ মোকাবেলা ও নাগরিক সুরক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 

তিনি বলেন, এই বাহিনীর প্রত্যেক দায়িত্বশীল সদস্য সর্বদা নিজেদের প্রস্তুত রাখেন মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য। আমরা আশা রাখি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিশনের পূর্ণতা দিয়ে ভিশনের সক্ষমতা অর্জন করবে। এ সময় উদ্ধার, অগ্নিপ্রতিরোধ ও অগ্নিনির্বাপণ কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ ও সচেতনতা সৃষ্টি করার জন্য ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের আহ্বান জানান তিনি। 

পরে ফায়ার সার্ভিসের বিভিন্ন অত্যাধুনিক সরজ্ঞাম পরিদর্শন ও মহড়া পরিদর্শনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন