ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মুস্তাফিজ


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১১-২০২১ দুপুর ৪:৩

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক। তার মানে প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৪টায় খেলা শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে গাজি টিভি ও টি স্পোর্টস।

প্রথম রাউন্ডে দুটি জয় নিয়ে সুপার টুয়েলভে কোয়ালিফাই করা বাংলাদেশ এই পর্বে একটি ম্যাচও জিততে পারেনি। শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর টাইগাররা সর্বশেষ ম্যাচে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে, যা বাংলাদেশকে ছিটকে ফেলেছে বিশ্বকাপ থেকে।

নিয়ম রক্ষার ম্যাচে টাইগাররা তবু জয়ের দেখা পেতে মরিয়া। অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ, আগের ম্যাচের পর জানিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। মূল পর্বে জয়খরা কাটানোর উপলক্ষ্যও হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি।

দুই দলের সাম্প্রতিক লড়াইয়ের পরিসংখ্যান সাহস যোগাতে পারে বাংলাদেশকে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ৪-১ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের আগে আশার পালে হাওয়া লাগিয়েছিল টাইগাররা। যদিও বিশ্বকাপে সেই আগ্রাসী পারফরম্যান্সের ছিটেফোঁটাও নেই, তবে অজি বধের লক্ষ্য অটুট আছে এখনো।

জামান / জামান

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’