শাহজাদপুরে ব্যবসায়ীকে মেরে মুমূর্ষু অবস্থায় পুকুরে ফেলে দেয়ার অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে পূর্বশত্রুতার জের ধরে হাজী গোলাম মোস্তফার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানাকে (৩৫) মেরে আশঙ্কাজনক অবস্থায় পুকুরে ফেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন ঘুরে প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মাসুদ রানার চাচির সাথে কথা বলে জানা যায়, বুধবার মাগরিবের নামাজের পর মাসুদ রানা তার এক সঙ্গীকে নিয়ে উল্টাডাব কবরস্থানের দক্ষিণে তার চাচিকে দেখতে আসেন। দেখা করে ফেরার পথে বাড়ির সামনের পাকা সড়কে একই গ্রামের দুর্ধর্ষ সবুজের নেতৃত্বে আলিম, আলামিন, আরিফ, মজিবর, বাবু, সৈয়দ, হায়াত, রেজাউল ও রকমান পূর্বপরিকল্পনা অনুযায়ী মাসুদ রানার মোটরসাইকেল ঘিরে ফেলে বেদম প্রহার করতে থাকে। এ সময় তার চাচিসহ কয়েকজন নারী বাধা দিলে তাদের ধাক্কা মেরে ফেলে দিয়ে মাসুদ রানাকে রড ও হাতুড়ি দিয়ে পেটাতে পেটাতে আশঙ্কাজনক অবস্থায় তার বাড়ির পূর্ব পাশের পরিত্যক্ত খালে ফেলে রেখে চলে যায়। পরে খবর পেয়ে রাত ৮টায় ঘটনাস্থল থেকে শাহজাদপুর থানা পুলিশ মুমূর্ষু অবস্থায় মাসুদ রানাকে উদ্ধার করে স্বজনদের সহায়াতায় হাসপাতালে প্রেরণ করে।
মাসুদ রানার মা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সবুজের নেতৃত্বে হামলাকারীরা উল্টাডাব বাজারসংলগ্ন তিনতলা বাসভবনে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর ও লুটপাট চালালে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। একপর্যায়ে পুলিশ লুটকৃত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। এরপর থেকেই হামলাকারীরা মামলা তুলে নেয়ার জন্য মাসুদ রানার পরিবারকে হুমকি-ধমকি প্রদান করে আসায় তার বাবা-মা শাহজাদপুর শহরে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। মাসুদ রানা ঢাকার একটি ইঞ্জিনিয়ারিং ফার্ম পরিচালনা করছে। গত ২ নভেম্বর অনুষ্ঠিত শাহজাদপুর আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের সমথর্ক ও নৌকার প্রচার ও ভোট প্রদানের উদ্দেশ্যে বাড়ি আসে মাসুদ রানা। তার বৃদ্ধ চাচিকে দেখতে গিয়ে সবুজ বাহিনীর আক্রমণের শিকার হয় মাসুদ।
রাতেই শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহীদ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগ অনুযায়ী তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি।
এমএসএম / জামান
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান