ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানে সিনেমা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-১১-২০২১ দুপুর ১০:১১

বেশ অবাক করা ব্যাপারই বটে৷ পাকিস্তানের সঙ্গে স্বাধীনতার এত বছর পরও সম্পর্কটা খুব একটা উষ্ণ নয়৷ নানা ইস্যুতে এখনো মতের অমিল দেখা যায় দুই রাষ্ট্রে। এখনো বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে খুব একটা ভালো চোখে দেখেন না পাকিস্তানিরা৷

সেই দেশেই কিনা নির্মিত হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা! স্বাভাবিকভাবেই বিষয়টি বাংলাদেশিদের নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছে।

আগামী ১৯ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাবে ‘খেল খেল ম্যায়’ নামের একটি চলচ্চিত্র। পাকিস্তানের বাণিজ্যিক ধারার এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সজল আলী ও বিলাল আব্বাস খান। সিনেমাটি নির্মাণ করেছেন পাকিস্তানের খ্যাতনামা নির্মাতা নাবীল কুরেশি।

এর গল্প লিখেছেন ফিজা আলি, মীর্জা ও নাবীল কুরেশি।

৩০ অক্টোবর সিনেমাটির প্রথম টিজার প্রকাশ পায়। যা দেখে আঁচ করা যায়, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের ইতিহাস নিয়ে অন্যরকম একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর, ‘খেল খেল ম্যায়’ সিনেমায় দুটি প্রজন্মকে দেখানো হয়। একটি প্রজন্ম যারা বাংলাদেশির বিরুদ্ধে নৃশংসতা চালিয়েছিল। এরপর পাকিস্তানে বাংলাদেশিদের নিয়ে প্রজন্মের পর প্রজন্ম মিথ্যাচার চালানো হয়েছে।

বর্তমান প্রজন্ম আসল সত্যটা জানতে চায়। তারই চিত্র ফুটে উঠবে সিনেমায়।

সিনেমাটির বেশ কিছু দৃশ্যধারণ হয়েছে ঢাকাতে।

এমএসএম / এমএসএম

দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা

দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা

অনন্তে আস্থা সানীর, ব্যাংক ঋণ ইস্যুতে যা বললেন অভিনেতা

‘পঞ্চায়েত ৫’ মুক্তি নিয়ে দুঃখ প্রকাশ অ্যামাজন প্রাইমের

পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ

কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি

১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ

আর্থিক সহায়তা নয়, কাজ চাইছেন শরদ কাপুর

ওটিটিতে ‘রামায়ণ’ মুক্তি নিয়ে যা ভাবছে নির্মাতারা

ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!

কেরালার উৎসবে মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’