‘দেবদাস’ হতে পারেননি বলে কষ্ট পেয়েছিলেন সালমান
বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘দেবদাস’। যেমন এসেছে প্রশংসা তেমনি এই সিনেমার ঝুলিতে জমা পড়েছে কাড়ি কাড়ি টাকার সাফল্যও। আজও ভক্তদের মনে দাগ কেটে যায় সিনেমাটির সংলাপ, গান। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ মুক্তি পায় ২০০২ সালে।
ছবিটি ১৯১৭ সালে প্রকাশ হওয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে নির্মিত। শাহরুখ খান ছিলেন দেবদাস চরিত্রে। তার সঙ্গে পার্বতী হিসেবে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও মাধুরী দীক্ষিত পর্দা মাতিয়েছেন চন্দ্রমুখী চরিত্রে। জ্যাকি শ্রফ ছিলেন চুনিলালের ভূমিকায়।
তবে মজার ব্যাপার হলো, এ সিনেমায় দেবদাসের ভূমিকায় দেখা যাওয়ার কথা ছিল বলিউড ভাইজান সালমান খানকে। তিনি নিজেও বেশ আগ্রহী ছিলেন ছবিটির জন্য। কিন্তু সঞ্জয় লীলা বানসালি দুই খানের মধ্য থেকে শাহরুখ খানকেই বেছে নেন।কারণ তিনি অনুভব করেছিলেন যে শুধু কিং খানই এই চরিত্রটি যে কারও চেয়ে ভালো করতে পারবেন।
এই ঘটনার পর সালমান খান এবং সঞ্জয় লীলা বানসালির সম্পর্ক কিছুটা খারাপ হয়। দেবদাস হতে না পারার দুঃখটা হজম করতে পারেননি সাল্লু ভাই। সেই জেরেই বহু বছর তিনি সঞ্জয়কে এড়িয়ে গেছেন। অবশেষে ২০০৭ সালে সঞ্জয়েরর ‘সাওয়ারিয়া’-তে কাজ করেন সালমান।
এখন সঞ্জয় লীলা বনসালি আলিয়া ভাট অভিনীত তার ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবি নিয়ে ব্যস্ত। এ সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত। বায়োগ্রাফিক্যাল ক্রাইম ড্রামা ফিল্মটি আগামী বছরের ৬ জানুয়ারি মুক্তি পাবে। একইদিনে সালমান খানের ছবি ‘টাইগার ৩’-ও মুক্তি পাবে।তাই নতুন করে আলোচনায় এসেছে সালমান-সঞ্জয়ের সম্পর্কটা। একই দিন মুখোমুখি হচ্ছে তাদের সিনেমা। সম্পর্কটা কী তবে শীতল তাদের, সেই প্রশ্নই উঠছে সবখানে।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ