ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ৫-১১-২০২১ দুপুর ১:৫২

গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত দেড়টার দিকে মমহাসড়কের এমসি বাজার এলাকায় পিকআপভ্যানচাপায় তিন পথচারী নিহত হন। ঘাতক পিকআপটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। অপরদিকে দুপুর ১২টার দিকে মহাসড়কের আরএকে সিরামিক্স নামক কারখানার সামনে কাভার্ডভ্যান একটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজিচালকের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ময়মনসিংহের পাগলা থানার দেউলপাড়া গ্রামের মৃত শহর আলীর চেলে তোফাজ্জল হোসেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পাইকপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ জনি ও খুলনার পাইকগাছা থানার ফতেহপুর গ্রামের আব্দুল হকের ছেলে ইব্রাহীম হাবিব (৩২)। তারা শ্রীপুর পৌরসভার ২নং সিঅ্যান্ডবি বাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ দোকানে মালামাল বিক্রি করতেন।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম জানান, নিহত ও আহতরা বিভিন্ন ওয়াজ মাহফিলসহ হাট-বাজারে তসবিহ, জায়নামাজ, সুগন্ধী, টুপিসহ নামাজের নানা উপকরণ বিক্রি করতেন। বৃহস্পতিবার রাতে নিহত ও আহতরা একটি ওয়াজ মাহফিল থেকে ফিরে এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী ফুটপাথে দাঁড়িয়েছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি মুরগিবাহী পিকআপভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়াও দুপুর ১২টার দিকে মহাসড়কের আরএকে সিরামিক্স নামক কারখানার সামনে কার্ভাডভ্যান একটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজিচালকের মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নেয় পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এমএসএম / জামান

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত