ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পুত্র ঈশানকে অনুরাগীদের সামনে আনলেন নুসরাত!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-১১-২০২১ দুপুর ২:২৫

আলোর উৎসবে বড়সড় চমক দিলেন নুসরাত জাহান! ইনস্টাগ্রামে নিজের ও স্বামী যশ দাশগুপ্তের দীপাবলি উদযাপন তো বটেই, এই প্রথম প্রকাশ্যে এনেছেন সদ্যোজাত ঈশানের ছবিও!

বেগুনি সিল্ক শাড়ি। সঙ্গে ছিমছাম গয়না, হাল্কা রূপটান। নরম আলোয় মোহময়ী নুসরাত। আঁচলের ফাঁকে বেরিয়ে ছোট্ট মাথা। বেগুনি রঙের পাঞ্জাবি, চোস্ত পাজামায় স্ত্রীর সঙ্গে পাল্লা দিয়েছেন যশও। ইনস্টাগ্রামে নুসরতের দীপাবলির উপহারে মাতোয়ারা অনুরাগীরাও।

‘রাকা’র ইনস্টাগ্রাম স্টোরি বলছে, শুধুই আলো জ্বেলে তাঁর উদ্‌যাপন। শ্বেত পাথরে বাঁধানো মেঝে, আঙিনা। তাতে নানা রঙে রঙ্গোলির নিখুঁত আলপনা। প্রতিটি রঙ্গোলির পাশে, সামনে মাটির প্রদীপের। স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। ছবিতে নুসরতের মন্তব্য ‘ভাইবস’, অর্থাৎ উৎসবের স্পন্দন।

নুসরাত কি নিজের হাতে আলপনা এঁকেছেন? জ্বেলেছেন মাটির প্রদীপ? জানা যায়নি। তবে এভাবেই হাই কোর্টের রায় মেনে পরিবেশবান্ধব দীপাবলি উদযাপন সাংসদ-তারকার।

আলোর উৎসবের আগেই কাশ্মীর থেকে ফিরেছেন ‘জয় কালী কলকাত্তেওয়ালি’-র নায়িকা। ভূস্বর্গে যশের সফর সঙ্গী ছিলেন। পাশাপাশি, এনা সাহার আগামী ছবিতে ফের জুটি বাঁধছেন দু’জনে। সেই ছবির একটি গানও ক্যামেরাবন্দি হয়েছে কাশ্মীরে। ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক।

জামান / জামান

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...