ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হঠাৎ কলকাতা সফরে পরীমনি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-১১-২০২১ দুপুর ২:৩৩

ওপার বাংলায় গেলেন এই বাংলার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ঢাকা থেকে সোজা কলকাতার পাঁচতারকা হোটেলে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) কলকাতা পৌঁছে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একসঙ্গে নয়টি ছবি পোস্ট করে অনুরাগীদের সে কথা জানিয়ে দেন নায়িকা।

এদিন হলুদ এবং কালো রং মেশানো পোশাকে একাধিক ছবি তুলেছেন পরীমনি। কেবল নিজের নয়, হোটেলেরও একাধিক ছবি তুলেছেন। তার সঙ্গে আরও এক ব্যক্তিকে দেখা গেছে। যদিও তার পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। ছবিগুলোর উপরে লেখা, ‘হ্যাপি ল্যান্ডিং’ অর্থাৎ ভালো ভাবে নেমে পড়েছি। পাশে হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’।

কিন্তু হঠাৎ ওপার বাংলায় কোন কাজে গেলেন নায়িকা? যদিও কলকাতা সফরের কোনো কারণ জানাননি তিনি। তবে পরীমনির ঘনিষ্ঠ সূত্রে খবর, চিকিৎসা করাতে কলকাতায় গিয়েছেন এ নায়িকা।

গত জুন মাস থেকে পরীমনিকে নিয়ে তোলপাড় গোটা চলচ্চিত্র জগৎ। প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন তিনি। তারপর মাদক মামলায় নিজেই গ্রেপ্তার হন। জেলেও থাকতে হয়। জামিনে মুক্তি পাওয়ার পর ফেসবুকে তার একের পর এক বার্তা বারবার তাকে চর্চায় নিয়ে আসে।

পেশাগত কাজের ক্ষেত্রে বর্তমানে পরীমনি অভিনীত ‘স্ফুলিঙ্গ’ এবং ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। চলমান রয়েছে একাধিক সিনেমার শুটিং। এর মধ্যে গিয়াসউদ্দিস সেলিমের ‘গুনিন’ এবং রশিদ পলাশের ‘প্রীতিলতা’ অন্যতম। তারই ফাঁকে হঠাৎ সফরে কলকাতায় নায়িকা।

জামান / জামান

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...