ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ে অস্থায়ী মাছের বাজারটি গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৫-১১-২০২১ দুপুর ২:৫১
ঠাকুরগাঁও শহরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটি মাছের বাজার। শহরের প্রাণকেন্দ্রে অস্থায়ী রূপে গড়ে ওঠা মাছ বাজরটি ‍এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বেশকিছু সরকারি ও পাবলিক প্রতিষ্ঠান, সাধারণ বাসিন্দাসহ মাছ ব্যবসায়ীদের জন্যও।
 
জানা যায়, দেশে দ্বিতীয় ধাপে করোনার প্রকোপ বাড়ার পর ঠাকুরগাঁও শহরের কালীবাড়ির মাছ বাজারটি সরিয়ে পাবলিক ক্লাব মাঠে স্থানান্তর করে জেলা প্রশাসন। যেখানে বাজারটি স্থানান্তর করা হয় তার সাথেই পাবলিক লাইব্রেরি, ঠাকুরগাঁও প্রেসক্লাব এবং মির্জা রুহুল আমিন মিলনায়তনের অবস্থান। প্রতিটি প্রতিষ্ঠানই সাধারণত এই মাছবাজারের রাস্তাটি ব্যবহার করে। এছাড়াও একটি বালিকা বিদ্যালয়ের দেয়ালঘেঁষেই বাজারটির অবস্থান।
 
করোনার প্রভাব কমার পর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠান, বাজারের মাছ ব্যবসায়ী, এমনকি সাধারণ বাসিন্দারা বারবার জেলা প্রশাসন বরাবর অভিযোগ করে। কিন্তু বাজারটি সরিয়ে আগের অবস্থানে নেয়ার কোনো উদ্যােগ না নেয়ায় সমস্যার সম্মুখীন হচ্ছে সবাই।
 
স্থানীয় বাসিন্দা রাজ্জাক জানান, মাছের বাজারটি এখানে স্থানান্তরের সময়ই স্থান নির্বাচনে আপত্তি প্রকাশ করেছিল শহরের বাসিন্দারা। কারণ, এমন একটি স্থানে মাছ বাজারটা বেশ বেমানান দেখাচ্ছিল। তবে এখন তো পরিস্থিতি স্বাভাবিক, তাই আমি নিজেও বাজারটি সরিয়ে আগের স্থানে নেয়ার অনুরোধ করেছি। তবুও তারা কোনো উদ্যােগ নিচ্ছে না।
 
বাজারের মাছ ব্যবসায়ী শহিদুল জানান, আমরা এখানে থাকতে চাচ্ছি না। এখানে দোকান করে তেমন সুবিধা পাওয়া যাচ্ছে না। অবিক্রীত মাছ সংরক্ষণে সমস্যা হচ্ছে। পানি ফেলার নির্দিষ্ট কোনো ব্যবস্থা নেই এখানে। তাই আমরা আগের স্থানে ফিরে যাওয়ার আবেদন করেছি। প্রশাসন অনুমিত দিলেই আমরা চলে যাব।
 
ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক জানান, আমাদের বাচ্চারা এই রাস্তা দিয়ে স্কুলে আসছে। মাছের পানির দুর্গন্ধ তাদের জন্য অবশ্যই ক্ষতিকর। ওই দুর্গন্ধ স্কুলের ভেতরেও আসছে। তাই দ্রুতই বাজারটি সরানো উচিত।
 
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু বলেন, মাছের বাজরটির অবস্থান জেলার বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনার মাঝেই। এটা দেখতে যেমন খারাপ লাগছে, তেমনি মাছের পানির দুর্গন্ধে এই রাস্তা ব্যবহার করা কষ্টকর হয়ে পড়েছে। আমি একাধিকবার প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসককে জানিয়েছি। কিন্তু এক রকম অলসতায় তারা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না।
 
এই বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, করোনার কারণে বাজারটি অস্থায়ীভাবে সেখানে নেয়া হয়েছে। সমস্যাগুলো নিয়ে অনেকেই আমাকে জানিয়েছেন। দ্রুতই বাজারটি সরিয়ে আগের নির্ধারিত স্থানে নেয়া হবে।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি