ভোগান্তিতে সাধারণ মানুষ
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পটুয়াখালীতে বাস-ট্রাক চলাচল বন্ধ
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশের ন্যায় পটুয়াখালীতে দূরপাল্লার বাস, মিনিবাসসহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। শুক্রবার (৫ নভেম্বর) ভোর থেকে জেলার অভ্যন্তরীণ রুটসহ সকল রুটে এ ধর্মঘট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আসা পর্যটকরা। বাধ্য হয়ে নসিমন-করিমন ও ভটভটিতে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছতে দেখা গেছে কর্মজীবী মানুষদের।
এছাড়া ট্রাক বন্ধ থাকায় বড় লোকসানের শংকায় রয়েছেন কাঁচামাল ব্যবসায়ীরা। গতকাল রাতে উত্তরাঞ্চল থেকে আসা অধিকাংশ কাঁচামালবাহী ট্রাক দেশের বিভিন্ন স্থানে আটকা পড়েছে বলে জানিয়েছেন তারা।
সীমিত পরিসরে সিএনজি অটোরিকসা ও ব্যাটারিচালিত অটোরিকসা চলাচল করছে। তবে এসব পরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
পরিবহন মালিকরা জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে তাদের পরিবহন খরচ বেড়ে গেছে। এ অবস্থায় বাসসহ অন্যান্য পরিবহনে ভাড়া বৃদ্ধি করে সমন্বয় করতে হবে। অন্যথায় জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করতে হবে।
এমএসএম / জামান
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
Link Copied