ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পাপনের বোর্ডকে ‘নির্লজ্জ’ বলছেন সাবের হোসেন


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১১-২০২১ বিকাল ৫:১২

বিশ্বকাপে টানা ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়েছে দেশের ক্রিকেট। সমর্থক, বিশ্লেষক, সাবেক ক্রিকেটার সবাই কাঠগড়ায় তুলছেন ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডকে। এবার এই তালিকায় যোগ দিলেন বিসিবির সাবেক সভাপতি ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। 

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভে একটি ম্যাচও জিততে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। পাপনের অধীনে খেলা বিশ্বকাপে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে বলে মনে করেন সাবের।

তিনি লিখেছেন, ‘বাংলাদেশ পাপন সাহেবের অধীনে চারটি বিশ্বকাপে অংশ নিয়েছে। পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। সবচেয়ে বেশি সময় ধরে থাকা সভাপতি সবচেয়ে অযোগ্যও বটে। এটা সবসময়ই তার ব্যর্থতা, যে আমাদের ক্রিকেটটা চালায়। আমাদের জন্য এটি লজ্জার, যে একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড আছে।’

সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে দেশ ছাড়ে বাংলাদেশ। কিন্তু সুপার টুয়েলভে একটি ম্যাচও জিততে পারেনি। এর মধ্যে শেষ দুই ম্যাচে একেবারেই হতাশ করে বাংলাদেশ। স্কোরকার্ডে জমা করতে পারেনি ১০০ রানও।

এর আগে প্রথম পর্বেও হেরে যায় স্কটল্যান্ডের কাছে। তাতে শঙ্কায় পড়ে বাংলাদেশের সুপার টুয়েলভে খেলার সম্ভাবনাও। পরে অবশ্য ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতে সুপার টুয়েলভে জায়গা পায় বাংলাদেশ। কিন্তু এ পর্বের পারফরম্যান্স আশাহত করে সবাইকে। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। 

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’