রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় আগুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই কারখানায় থাকা কাপড়, সুতাসহ মেশিনারিজ পুড়ে গেছে। শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের সময় কাঞ্চন বাজারে অবস্থিত তোফায়েল আহাম্মেদের মালিকানাধীন চাঁদর তৈরির টেক্সটাইল কারখানায় হঠাৎ করে আগুন লাগে। আগুনের ধোঁয়া পুরো বাজার এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন আগুন করে চিৎকার শুরু করেন। একপর্যায়ে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে আগুনের শিখা প্রায় ২০ থেকে ২৫ ফুট উঁচুতে উঠে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে কাঞ্চন ও পূর্বাচল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে কারখানায় থাকা কাপড়, সুতাসহ ৮টি মেশিনাজিজ পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ রফিকুল ইসলাম রফিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, সময়মতো আগুন নেভাতে না পারলে কাঞ্চন বাজার এলাকায় ছড়িয়ে পড়লে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো।
এমএসএম / জামান
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন