কমলগঞ্জে অচেনা প্রাণীর আক্রমণে নারী-শিশুসহ আহত ৫
মৌলভীবাজারের কমলগঞ্জের হরিস্মরণে অচেনা প্রাণীর হামলায় দুদিনে শিশুসহ ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত দুই শিশুকে সিলেট রাগিব রাবেয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় গ্রামজুড়ে অচেনা প্রাণীর আক্রমণ আতঙ্ক বিরাজ করছে।
গ্রামের দীপক মল্লিক জানান, গত বুধবার দুপুরে অচেনা প্রাণীর আক্রমণে শিকার হয় তার দুই বছরের শিশুপুত্র দুর্জয় মল্লিক। প্রাণীটি আক্রমণ করে তার শিশুপুত্রের মুখণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে রক্তাক্ত জখম করে। অচেনা প্রাণীর আক্রমণের সময় দুর্জয়ের পাশে ছিল তার বড় ভাই দিব্য মল্লিক (৫)। প্রাণীটির আক্রমণে সেও রক্তাক্ত হয়। এ সময় তাদের চিৎকারে শিশুটির মাসহ বাড়ির লোকজন এগিয়ে এলে প্রাণীটি পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখম গুরুত্বর হওয়ায় পরে তাদের সিলেট রাগিব রাবেয়া হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়।
এ ঘটনার পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় ওই প্রাণীর আক্রমণের শিকার হয় হরিস্মরণ গ্রামের বিমান রায়ের স্ত্রী জয়ারানী রায় (৩০), তার শিশুপুত্র বিপ্লব রায় (১০) ও মখলিছ মিয়ার শিশুকন্যা মরিয়ম জান্নান শেফি (৮)। হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে তারা বাড়িতে আছে।
স্থানীয়রা সাংবাদিকদের জানান, অদ্ভুত আকৃতির প্রাণীটি দেখতে অনেকটা কুকুরের মতো হলেও খুব তরতাজা। প্রাণীটি একা কাউকে পেলেই তার ওপর আক্রমণ করে। তাই এই অচেনা প্রাণীর হাত থেকে বাঁচতে তারা এখন লাঠি হাতে দলবদ্ধভাবে চলাচল করছেন। রাতে হাট-বাজার থেকে ফেরার পথে লাঠি হাতে নিয়ে দলবেঁধে বাড়ি ফিরছেন। অদ্ভুত আকৃতির এই প্রাণীর হাত থেকে বাঁচতে গ্রামবাসী রাত-দিনে দলবেঁধে পাহারা দিচ্ছেন। দিনে মাঠে কাজ করতেও সতর্ক থাকছেন। তাদের ধারণা, প্রাণীটি ক্ষেতে বা ঝোপঝাড়ে লুকিয়ে থাকে। কাউকে একা পেলেই আক্রমণ করবে। অচেনা অদ্ভুত এ প্রাণীর হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে আলাপকালে কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হেদায়েত উল্লাহ বলেন, এরকম ঘটনা খুব কমই শোনা যায়। এটা হয়তো কুকুর অথবা খেক শিয়াল হতে পারে। আক্রান্তদের অবশ্যই ভ্যাকসিন নিতে হবে।
এমএসএম / জামান
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা
মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত
মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন
Link Copied