ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মুখ লুকিয়ে বিমানবন্দর ছাড়লেন ক্রিকেটাররা


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১১-২০২১ বিকাল ৭:৫২

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। সুপার টুয়েলভ পর্বে নিজেদের খেলা পাঁচ ম্যাচের পাঁচটিতেই হার। সুপার টুয়েলভে খেলা প্রথম দল হিসেবে দেশের পথ ধরে লাল-সবুজের প্রতিনিধিরা। মাঠের পারফরম্যান্সে বিধ্বস্ত টাইগাররা। দেশে ফিরেও লুকাতে চাইলেন মলিন মুখগুলো।

৪ নভেম্বর শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ। খালি হাতে আজ দেশে ফিলেছে দল। যদিও একসঙ্গে নয়, দুই ধাপে দেশে ফিরছেন ক্রিকেটাররা। শুরুতে আজ (শুক্রবার) দেশে এসেছেন শরিফুল ইসলাম, নাইম শেখ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারীসহ ৮ ক্রিকেটার। সঙ্গে ছিলেন টিম ম্যানেজমেন্টের ৩ সদস্য।

এরপর রাত ১১টায় ফেরার কথা রয়েছে সৌম্য সরকার, নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসানের। দুই ভাগে দল দেশে ফিরলেও আমিরাতে থেকে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও লিটন দাস। পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটি নিয়েছেন তারা।

আজ প্রথম পর্বে যারা ফিরেছেন তাদের কেউই কথা বলেননি বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে। নিজ নিজ গাড়িতে মাথা নিচু করে বিমানবন্দর ত্যাগ করেন তারা। অনেকে ক্যামেরার লেন্স থেকে নিজেদের মুখ লুকােনোর চেষ্টাও করেন। 

জামান / জামান

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’