ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নৌকাবিরোধীদের কঠোর হু‍ঁশিয়ারি দিয়ে যা বললেন রঞ্জিত সরকার


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫-১১-২০২১ রাত ৯:২৭
পৈলনপুরের মাটি নৌকার ঘাঁটি। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির জায়গা পৈলনপুর। নৌকার বিরুদ্ধে দলের কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এলাকার উন্নয়ন ও দুর্ভোগ লাগবের স্বার্থে নৌকায় ভোট দিন। মনে রাখবেন. প্রধানমন্ত্রী, এমপি ও উপজেলা চেয়ারম্যান নৌকার। উন্নয়ন পেতে হলে নৌকার বিজয়ের পক্ষ নিন, এলাকার উন্নয়ন অংশীদার হোন। লাগামহীন ঘোড়া পক্ষ নিয়ে এলাকার উন্নয়নের ক্ষতি করবেন না। আসন্ন পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী শিহাব উদ্দিনের নির্বাচনী বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক টিমের সমন্বয়ক অ্যাডভোকেট রঞ্জিত সরকার।
 
শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় গালিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আ'লীগের সভাপতি রঙ্গলাল দাস। সাবেক সাংগঠনিক সম্পাদক যুবলীগ নেতা এসএম লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যন বালাগঞ্জ উপজেলা পরিষদ আলহাজ মোস্তাকুর রহমান মফুর, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা করামত আলী, সহ-সভাপতি আজিজুর রহমান লকুছ, সাউথ লন্ডন আ'লীগের সাধারণ সম্পাদক নিজামুল হক নজমুল, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ইয়াওর। 
 
আরো বক্তৃতা করেন- ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক নৌকার প্রার্থী শিহাব উদ্দিন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কবি তুহিন মনসুর, জেলা ছাত্রলীগ নেতা একে টুটুল প্রমুখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সহযোগী-অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার