পটুয়াখালীতে বিআরটিসি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বিআরটিসি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে শামীম (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শামীম ইটবাড়িয়া ইউনিয়নের কাছিছিড়া গ্রামের বাসিন্দা ও পৌর নিউমার্কেটের জুতার দোকানের ব্যবসায়ী ছিলেন। শুক্রবার (৫ নভেম্বর) আনুমানিক বিকেল ৩টার সময় সদর উপজেলার বদরপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পাংগাশিয়া থেকে পটুয়াখালী আসার সময় মোটরসাইকেল আরোহী শামীম বদরপুর বাজার মহাসড়কে উঠে ডান দিকে ঘুরতেই অপর দিক থেকে আসা বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে মারাত্মক আহত হণ এবং মোটরসাইকেলে সাথে সাথে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আহত শামীমকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে লাশ মর্গে প্রেরণ করে।
এমএসএম / জামান
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
Link Copied