ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রাইভেটকার-মোটরসাইকেল-রিকসার দখলে রাজধানীর সড়ক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১১-২০২১ দুপুর ১১:৪৯

জ্বালানি তেলের দাম বৃদ্ধি করায় ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সারাদেশে সড়কে বাস ও ট্রাকসহ পণ্যপরিবহন বন্ধ রেখেছেন মালিকরা। আজ শনিবারও তারা রাজধানীসহ সারাদেশে গণ ও পণ্যপরিবহন বন্ধ রেখেছে। এতে যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। ‍আজ সকাল থেকে রাজধানীতে বাস ও মিনিবাস চলাচল করতে দেখা যায়নি। তবে সড়কে বিআরটিসির বাস, অটোরিকসা, মোটরসাইকেল ও রিকসায় যাত্রী পরিবহন করতে দেখা গেছে। এছাড়া প্রাইভেটকারেও যাত্রী পরিবহন করা হচ্ছে।

সকাল ৯টায় মহাখালী লেভেল ক্রসিংয়ে বিআরটিসির দোতলা বাসে যাত্রীর অতিরিক্ত চাপ দেখা। থেমে থেমে চলতে থাকা বাসে তবুও যাত্রী উঠছিলেন। অনেককে বিআরটিসি বাসে বাদুড়ঝোলা হয়ে যাতায়াত করতে দেখা গেছে। ভিড় বাসে ওঠা যাত্রী সফর আলী বলেন, দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকে বাস পেয়েছি। আমি টঙ্গী যাব।

টঙ্গী যেতে তিনি বহু অপেক্ষার পর বাস পেলেও মহাখালীতে রাস্তায় শত শত যাত্রী অপেক্ষায় ছিলেন গণপরিবহনের জন্য। ওই এলাকা থেকে প্রাইভেটকারে যাত্রী পরিবহন করতে দেখা যায়। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার ধর্মঘট শুরু হওয়ার পর থেকে প্রাইভেটকারে যাত্রী পরিবহন করছেন অনেক চালক।

মোটরসাইকেলে করে উত্তরা ও টঙ্গীর দিকে যেতে দেখা যায় অনেক যাত্রীকে। যানজটে থেমে থাকা একটি মোটরসাইকেলের যাত্রী শরীফ উদ্দিন বলেন, ২০০ টাকার ভাড়া ৫০০ টাকা হয়ে গেছে। তবু যেতে হবে। জরুরি কাজ পড়েছে।

শনিবার ছুটির দিন হলেও বনানী, মহাখালী, বিজয় সরণী, আগারগাঁও ও মিরপুর-১০ নম্বর গোল চত্বর সড়কে প্রাইভেটকার, মোটরসাইকেল ও রিকশার জট দেখা গেছে।

জামান / জামান

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ