ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পুরো রোজার মাসে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার বানিয়ে প্রশংসায় ভাসছে লালবাগের জান্নাত হোটেলের মালিক সিদ্দিক


সাহেব মাহমুদ ইমরান photo সাহেব মাহমুদ ইমরান
প্রকাশিত: ১৭-৩-২০২৬ দুপুর ১:৫৫

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী এলাকা লালবাগে রমজান মাসজুড়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছেন জান্নাত হোটেলের মালিক মোঃ সিদ্দিকুর রহমান।

পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত খাবার প্রস্তুত এবং মানবিক দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে তিনি ইতোমধ্যেই স্থানীয়দের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

জান্নাত হোটেলে প্রতিদিন প্রায় ১৫৭ ধরনের ইফতার আইটেম প্রস্তুত করা হয়, যার মূল্য সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ১৬০০ টাকা পর্যন্ত। বৈচিত্র্যময় এই আয়োজন শুধু ব্যবসায়িক দিক থেকেই নয়, মান ও পরিচ্ছন্নতার দিক থেকেও বিশেষ সুনাম কুড়িয়েছে। হোটেলটিতে প্রায় ৯০ জন স্টাফ নিয়োজিত রয়েছেন, যারা দিনভর নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন রোজাদারদের জন্য মানসম্মত ইফতার প্রস্তুত করতে।

তবে জান্নাত হোটেলের সবচেয়ে প্রশংসনীয় দিকটি হলো এর মানবিক উদ্যোগ। পুরো রমজান মাসজুড়ে আজানের আগ পর্যন্ত ইফতার বিক্রি করা হলেও, আজান দেওয়ার পর অবিক্রীত সব ইফতার বিনামূল্যে গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। এমন উদ্যোগ এলাকাবাসীর হৃদয় ছুঁয়ে গেছে এবং অনেকেই এটিকে অনুসরণযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

লালবাগের ২৭ বি ঢাকেশ্বরী রোডে অবস্থিত এই হোটেলটি শুধু একটি খাবারের স্থান নয়, বরং হয়ে উঠেছে মানবতা ও সহমর্মিতার এক অনন্য প্রতীক। ব্যবসার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার যে দৃষ্টান্ত মোঃ সিদ্দিকুর রহমান স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসার।

এমএসএম / এমএসএম

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান