সমকামী চুম্বনের দৃশ্য, তিন দেশে নিষিদ্ধ অস্কারজয়ী পরিচালকের ছবি
শুক্রবার মুক্তি পেয়েছে মার্ভেল স্টুডিওর ছবি ‘ইটারনালস’। কিন্তু মধ্যপ্রাচ্যে মুক্তির আগেই ছবিটি নিষিদ্ধ করা হয়েছে সৌদি আরব, কাতার ও কুয়েতে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) সমকামী সম্পর্ক দেখানোয় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হলিউডের সংবাদমাধ্যম।
চীনা বংশোদ্ভূত পরিচালক ক্লোয়ি ঝাওয়ের এ ছবিতে ব্রায়ান টাইরি হেনরি সমকামী চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে ব্রায়ানের সঙ্গে অভিনেতা হাজ স্লেইমানের চুম্বনের একটি দৃশ্য আছে। এবারই প্রথম এমসিইউতে সমকামী চুম্বনের দৃশ্য দেখানো হয়েছে।
জানা গেছে, কিছু জায়গায় ছবিটি দেখানোর জন্য এ দৃশ্যগুলো বাদ দেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু প্রযোজনা সংস্থা ছবিতে কোনো পরিবর্তন করতে চায়নি। ১১ নভেম্বর মধ্যপ্রাচ্যে এ ছবি মুক্তি পাওয়ার কথা। শোনা যায়, মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশে যৌনতা, সমকাম, ধর্ম নিয়ে বেশকিছু দৃশ্য তথা বিষয় ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু ডিজনি এ ধরনের কোনো পরিবর্তন করতে রাজি ছিলেন না বলেও শোনা যাচ্ছে।
ক্লোয়ি পরিচালিত এ ছবিতে দেখা যাবে রিচার্ড ম্যাডেন, সালমা হায়েক, অ্যাঞ্জেলিনা জোলি, কিট হ্যারিংটনের মতো তারকাদের। ক্লোয়ি পরিচালিত ২০২০ সালের ছবি ‘নোমাডল্যান্ড’ সেরা ছবির হিসেবে অস্কার জিতেছিল। তাছাড়া ক্লোয়ি পেয়েছেন গোল্ডেন গ্লোবের মতো পুরস্কারও।
জামান / জামান
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ