পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই সাকিব
হ্যামস্ট্রিংয়ের চোটে খেলতে পারেননি বিশ্বকাপের শেষ দুই ম্যাচে। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষের আগেই দল ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং হয়েছে সাকিবের। এই ইনজুরি থেকে সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে তার। টি-টোয়েন্টিতে না থাকলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
সাকিবকে না পাওয়া গেলেও নুরুল হাসান সোহানকে টি-টোয়েন্টি সিরিজেও পাওয়ার আশা বিসিবি প্রধান চিকিৎসকের। পেটের ব্যথায় ভুগে তিনিও বিশ্বকাপের শেষদিকে মাঠে নামতে পারেননি।
আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৪ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
জামান / জামান
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ